বজ্রপাতে রাবি ছাত্র আহত

২০ আগস্ট ২০২২, ০৪:৩৬ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বজ্রপাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শনিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আব্দুল লতিফ হলের পাশে বজ্রপাত হলে এ নিজ কক্ষে আহত হন তিনি।

আহত শিক্ষার নাম তসলিম হোসেন। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনি নবাব আব্দুল লতিফ হলের ৩৪০ নম্বর কক্ষের আবাসিক ছাত্র।

জানা গেছে, শনিবার বেলা ৩টার দিকে নবাব আব্দুল লতিফ হলের পাশে বজ্রপাতের বিকট শব্দ হয়। ফলে হলকক্ষের জানালার পাশে থাকা অবস্থায় বজ্রপাতে আহত হন এ শিক্ষার্থী। তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আহত ছাত্রকে দেখতে যান। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো। 

এবিষয়ে ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, বৈরী আবহাওয়া থাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগেও বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতের বিকট আওয়াজ হয়। তার কিছুক্ষণ পরেই খবর পাই লতিফ হলের একজন বজ্রপাতে আহত হয়েছে। তার ভয়ে অনেকটা প্যানিক অ্যাটাক হয়েছে। তাছাড়া এ ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬
গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬