উপহারের বাসটি ব্যবহার হবে ঢাবির বিজ্ঞান অনুষদের গবেষণার কাজে

১৭ আগস্ট ২০২২, ০৫:২৬ PM
এনআরবিসি ব্যাংকের দেয়া উপহার

এনআরবিসি ব্যাংকের দেয়া উপহার © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে এনআরবিসি ব্যাংকের দেওয়া এসি বাসটি বিজ্ঞান অনুষদের গবেষণার কাজে শিক্ষক-শিক্ষার্থীরা ব্যবহার করা হবে।

বুধবার (১৭ ই আগস্ট) সকাল ১১.৩০টায় ঢাবির উপাচার্য ড. মো: আখতারুজ্জামানের হাতে আনুষ্ঠানিকভাবে বাসটি হস্তান্তর করে এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষ।

বাসটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হলেও অনেকের মনে প্রশ্ন উঠে বাসটি কোন রুটে চলাচল করবে।

এ বিষয়ে পরিবহন ব্যবস্থাপক মো. কামরুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসে জানান, শিক্ষার্থীদের জন্য কোনো রুটে এসি বাস ব্যবহার করার নীতিগত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের নেই। আমরা যদি এক রুটে এটা ব্যবহার করি, তাহলে অন্য রুটের শিক্ষার্থীরা সুবিধা বঞ্চিত হবে। আমরা এটা করতে পারি না।

তিনি আরও বলেন, এই গাড়ির পৃষ্ঠপোষক শিবলী রুবাইয়াত আমাদেরকে বলে দিয়েছেন বিজ্ঞান অনুষদের শিক্ষক - শিক্ষার্থীরা গবেষণার কাজে কোথাও গেলে বাসটি ব্যবহার করবেন। পরবর্তীতে কোনো সিন্ধান্ত আসলে জানানো হবে।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬