চবির সব ক্লাস-পরীক্ষা স্থগিত

১১ আগস্ট ২০২২, ০৪:৩৪ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৪ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকালে চবির রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ‘‘বৃহস্পতিবার ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৮ম সভার ৩নং সিদ্ধান্তক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রাক-প্রস্তুতি এবং ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার সুবিধার্থে এ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ ও একাডেমিক কার্যক্রম আগামী ১৪ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে।’’  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘চবির বিভাগ/ইনস্টিটিউটে সকল পরীক্ষা আগামী ১৬ আগস্ট ২৪ আগস্টপর্যন্ত স্থগিত থাকবে। তবে  ১৪ আগস্ট  ও ২৫ আগসস্টের পূর্বে নির্ধারিত পরীক্ষাসমূহ চলবে।’’

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬