ফের করোনায় আক্রান্ত ঢাবি প্রক্টর

১২ জুলাই ২০২২, ০৯:০৪ PM
 অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী

অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী © ফাইল ছবি

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী। এ নিয়ে তৃতীয় বারের মতো প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হলেন তিনি।

করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি অধ্যাপক ড. গোলাম রব্বানী নিজেই নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, এ নিয়ে আমি তৃতীয়বারের  মতো করোনাভাইরাসে আক্রান্ত হলাম। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছি। শরীরে হালকা জ্বর ছাড়া তেমন কোনো সমস্যা নেই বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালের মার্চে প্রথমবার এবং এপ্রিলে দ্বিতীয় দফায় করোনাভাইরাসে আক্রান্ত হন অধ্যাপক একেএম গোলাম রব্বানী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে তিনি করোনাভাইরাসের বুস্টার ডোজ নিয়েছিলেন।

জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬
আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬
পুলিশ ভেবে তুরাগ নদীতে ঝাঁপ, দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে যৌথ বাহিনী
  • ১৪ আগস্ট ২০২৬