মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিনা’স ম্যান’ মাশুকুরের

০৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৩ PM
আবু হেনা মাশুকুর রহমান

আবু হেনা মাশুকুর রহমান © টিডিসি সম্পাদিত

শিক্ষা ক্যাডারের প্রাইজ পোস্টিং খ্যাত মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টে পদায়ন পেয়েছেন ফেসবুকে নিজেকে ‘উই অল আর শেখ হাসিনার’স ম্যান’ ঘোষণা করা আবু হেনা মাশুকুর রহমান নামে এক কর্মকর্তা। তিনি ২৪তম বিসিএসের শিক্ষা ক্যাডারে যোগদান করেছিলেন। 

আজ সোমবার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে মাউশির সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তার মূল পদ বিসিএস শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক (ইংরেজি)।

শুধু নিজেকে ‘উই অল আর শেখ হাসিনার’স ম্যান’ ঘোষণা করা নয়, বিগত আওয়ামী লীগের সময়ে তার ফেসবুকের ওয়ালে রয়েছে দলটির নানা কার্যক্রমে যুক্ত থাকার প্রমাণ। এই কর্মকর্তা নিজেই অংশ নিয়েছেন নানা কর্মসূচিততে।

বির্তকিত এমন কর্মকর্তাকে পদায়নে ক্ষোভ জানিয়েছেন শিক্ষা ক্যাডারের জাতীয়তাবাদী কর্মকর্তারা। তারা দ্রুত এই পদায়নেরর দাবি জানান।

জানা যায়, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার ইনভেস্টিগেটিভ  ‘উই অল আর প্রাইম মিনিস্টার’স ম্যান’ নামে একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করে। সেখানে তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের পরিবার ও তার ভাইদের কর্মকাণ্ড এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে ধরা হয়।

পরে সেটির প্রতিবাদে আওয়ামী লীগ সমর্থিতরা ফেসবুকে ‘উই অল আর শেখ হাসিনা’স ম্যান’ শীর্ষক ক্যাম্পেইন চালায়। ওই মাসের ৩ তারিখে এতে অংশ নেন আবু হেনা মাশুকুর রহমানও। 

জানতে চাইলে আবু হেনা মাশুকুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্তের বিষয়ে তিনি যেসব জায়গায় কাজ করেছেন, সেখানে খোঁজ নিতেও বলেন তিনি।

ফেসবুকে ‘উই অল আর শেখ হাসিনা’স ম্যান’ ক্যাম্পেইনসহ ফেসবুকে আওয়ামী লীগের নানা কার্যক্রমে যুক্ত থাকার বিষয়টি তিনি অস্বীকার করেন।

তাছাড়া তিনি এনসিটিবি, নায়েমে বিগত সময়ে কর্মরত থাকলেও এগুলো প্রাইজ পোস্টিং না বলে তিনি দাবি করেন। এই কর্মকর্তা দাবি করেন, নিজ যোগ্যতায় এসব জায়গায় কর্তরত ছিলেন তিনি।

খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬