বন্যার্তদের পাশে দাঁড়াতে চবির বাসে সিলেট যাচ্ছেন শিক্ষার্থীরা

২১ জুন ২০২২, ০৯:২৫ PM
চবির বাসে সিলেট যাচ্ছেন শিক্ষার্থীরা

চবির বাসে সিলেট যাচ্ছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিলেট ও সুনামগঞ্জে বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে সিলেট যাচ্ছেন সিলেটি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের  যাতায়াত সুবিধায় বিশ্ববিদ্যালয়ের বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আলাওল হল থেকে প্রায় এক হাজার প্যাকেট শুকনো খাবার নিয়ে রওয়ানা দেয় বাসটি। 

গত ৩ দিন জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশ থেকে ৩ লক্ষাধিক টাকা বন্যার্তদের সহায়তার জন্য সংগ্রহ করেন। সে টাকা দিয়ে চট্টগ্রাম থেকেই মালামাল কিনে প্যাকেট করা হয়। যা সিলেট ও সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বন্টন করা হবে৷ 

আরও পড়ুন: ভিকারুননিসার একাদশ শ্রেণীর এক প্রশ্নে ৩০ ভুল!

জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মাসরুর আহমেদ বলেন, আমাদের জন্মস্থান সিলেট ও সুনামগঞ্জের মানুষ বন্যার অতিব কষ্টের মধ্যে আছেন। এমন অবস্থায় প্রিয়জনদের কষ্টের সময় আমরা বসে থাকতে পারি না। তাই আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি কিছু সহযোগিতা করার। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, বন্যার্তদের জন্য আমাদের শিক্ষার্থীরা কাজ করেছে এটা অত্যন্ত গর্বের বিষয়। আমাকে বাসের কথা বলার পর আমি বিষয়টা উপাচার্য মহোদয়কে জানালে তিনি সাথে সাথে শিক্ষার্থীদের জন্য একটা বাসের ব্যবস্থা করতে বলেন। শিক্ষার্থীদের সহযোগিতা করতে পেরে আমাদেরও ভালো লাগছে।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬