বেঁচে যাওয়া অর্থ কোষাগারে ফেরত দিলো জাবির পরিবহন অফিস

২১ জুন ২০২২, ০১:০৬ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনাকালীন সময়ে অ্যাম্বুলেন্স চালকদের জন্য প্রদত্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয়ের তেইশ হাজার ১২৫ টাকা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহণ অফিস।

সোমবার (২০জুন) বিশ্ববিদ্যালয়ের কোষাগারের ব্যাংক একাউন্টে এই টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবহনের অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমান। 

জানা যায়, করোনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চালকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয়ের জন্য ২৫ হাজার টাকার অনুমোদন দিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমানে করোনার প্রকোপ কমে যাওয়ায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয়ের প্রয়োজন না হওয়ায় পরিবহণ অফিস থেকে এই অর্থ ফেরত দেওয়া হয়।

এ বিষয়ে পরিবহনের অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ছায়েদুর রহমান জানান, আমি দায়িত্ব গ্রহণের পূর্বে এই টাকা অনুমোদন দেয়া হয়েছিল। দায়িত্ব গ্রহণের পর সংবাদপত্রে প্রকাশিত খবরের মাধ্যমে জানতে পারি এই টাকা সংশ্লিষ্ট খাতে খরচ করা হয়নি। বর্তমানে করোনার প্রকোপ কমে যাওয়ায় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ক্রয়ের প্রয়োজন পড়ছে না। তাই এই টাকা পরিবহন অফিসে ফেলে না রেখে বিশ্ববিদ্যালয় কোষাগারে ফিরিয়ে দিয়েছি।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬