ঢাবির সিনেট অধিবেশন বিকেলে

১৬ জুন ২০২২, ১১:০৭ AM

© ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের বার্ষিক অধিবেশন আজ বৃহস্পতিবার (১৬ জুন)। বিকেল ৩টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হবে এই অধিবেশন।

জানা যায়, সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বাজেট উপস্থাপন করা হবে। অধিবেশনে সভাপতিত্ব করবেন সিনেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিনেটের এ বার্ষিক অধিবেশন আহ্বান করেছেন।

এর আগে রবিবার (১২ জুন) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের (সিন্ডিকেট) এক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়।

এ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেটের পরিমাণ ৯২২ কোটি ৪৮ লাখ টাকা। গত (২০২১-২২) অর্থবছরে বাজেট ছিল ৮৩১ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসাবে এবার বাজেটের পরিমাণ বেড়েছে ৯০ কোটি ৬৯ লাখ টাকা।

আজ পবিত্র আশুরা
  • ২৬ জুন ২০২৬
যেভাবে আশুরা পালন করতেন মহানবী (সা.)
  • ২৬ জুন ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষের ফরম পূরণের সময় আবারও বাড়াল জাতীয় বিশ্ববিদ্…
  • ২৬ জুন ২০২৬
ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান 
  • ২৬ জুন ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৬ জুন ২০২৬