ঢাবির ‘ক’ ইউনিটের পরীক্ষায় কার্জন হল পরিদর্শন করবেন উপাচার্য

০৯ জুন ২০২২, ০৬:২৮ PM
কেন্দ্র পরিদর্শন করছেন ঢাবি উপাচার্য

কেন্দ্র পরিদর্শন করছেন ঢাবি উপাচার্য © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন কার্জন হল পরিদর্শন করবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বৃহস্পতিবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামীকাল ১০ জুন শুক্রবার সকাল ১১টা থেকে ১২.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১১.১৫টায় কার্জন হলের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।’’

এদিকে এবার ‘ক’ ইউনিটে এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৫ হাজার ৭১০ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৬২ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের অধীনে রয়েছে ১০টি অনুষদ। এগুলো হলো—বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ইত্যাদি।

‘ক’ ইউনিটের পরীক্ষায় এমসিকিউ এবং লিখিত বা বর্ণনামূলক প্রশ্ন থাকবে। ভর্তি পরীক্ষার মোট নম্বর ১০০। এর মধ্যে এমসিকিউ-এর জন্য ৬০ নম্বর এবং লিখিত বা বর্ণনামূলকের জন্য ৪০ নম্বর থাকবে।

এমসিকিউ-এর জন্য ৪৫ মিনিট এবং লিখিত বা বর্ণনামূলকের জন্য ৪৫ মিনিট থাকবে। এমসিকিউ অংশে প্রতি বিষয়ে মোট নম্বর থাকবে ১৫ করে, আর লিখিত অংশে প্রতি বিষয়ে মোট নম্বর থাকবে ১০ করে। এ ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান ২ থেকে ৫-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬