‘সাংবাদিক পেটানো সেই গিয়াসউদ্দিনকে হল থেকে বহিষ্কারের ব্যবস্থা চলেছে’

৩০ মে ২০২২, ০৪:২৩ PM
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার

উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার © টিডিসি ফটো

ঠুনকো এক ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিককে মারধর করা অত্যন্ত অনাকাঙ্খিত ও গর্হিত কাজ হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি একটি ব্যবস্থা নেবে। সোমবার (৩০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে পূর্ব ঘোষিত আলোচনার অংশ হিসেবে ক্যাম্পাস সাংবাদিকদের এসব কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 

উপাচার্য বলেন, গিয়াসউদ্দিন অনাবাসিক ছাত্র, তাকে হল থেকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি আবাসিক হলগুলোতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে। সেজন্য স্থায়ী পরিকল্পনা গ্রহণের ব্যবস্থা ইতোমধ্যে নেয়া হয়েছে। তাছাড়া প্রাধ্যক্ষদেরও যথাযথ দায়িত্ব পালনে কঠোর হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। 

এর আগে, গতকাল রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের টিভি রুমে সিগারেট খাওয়া নিষেধ করায় শাহাবুদ্দিন নামের এক শিক্ষার্থীকে মারধর করেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি গিয়াসউদ্দিন কাজল। ভুক্তভোগী শিক্ষার্থী বিডি মর্নিং'র অনলাইন পোর্টালের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। এঘটনায় তৎক্ষনাৎ প্রতিবাদ জানিয়ে ৩-দফা দাবি পেশ করেন ক্যাম্পাসে অবস্থানরত সাংবাদিকবৃন্দ। 

দাবিগুলোর হলো, গিয়াসউদ্দিন কাজলসহ তার দুজন সহযোগীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা, দায়িত্বে অবহেলা করায় হল প্রাধ্যক্ষের পদ থেকে অব্যাহতি প্রদান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আবাসিক হলে শিক্ষার্থীদের উপর এমন ঘটনা নিরসনের লক্ষ্যে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা। 

ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬