ছাত্রীকে যৌন হয়রানি করায় রাবি শিক্ষকের পদোন্নতি স্থগিত

৩০ মে ২০২২, ০৭:৫৮ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ছাত্রীকে যৌন নির্যাতনের অপরাধে অপর এক শিক্ষকের চার বছরের পদোন্নতি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। রবিবার (২৯ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫১৪তম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সহকারি অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। 

বহিস্কৃত শিক্ষকরা হলেন- মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সালমা খাতুন। এর মধ্যে উম্মে হাবিবা বিশ্ববিদ্যালয়ে বিধিবহির্ভূতভাবে অনুপস্থিত ও অননুমোদিত ছুটিতে থাকার কারণে এবং সালমা খাতুন তার সুপারভাইজারের স্বাক্ষর জালিয়াতির কারণে বহিস্কৃত হয়েছেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আগামী চার বছর তার পদোন্নতি স্থগিত করা হয়।

ভিসি সৎ হলে বিশ্ববিদ্যালয় ভালো চলে: অধ্যাপক ফরিদ উদ্দিন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর জানান, ওই সব ঘটনার অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে একটি সেল গঠন করা হয়েছে বলে জানান তিনি।

ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬