রাবিতে ভাষার উপর সপ্তাহব্যাপী কর্মশালা শুরু ৩০ মে 

২৮ মে ২০২২, ১০:৫৯ PM
রাবিতে ভাষার উপর সপ্তাহব্যাপী কর্মশালা শুরু ৩০ মে

রাবিতে ভাষার উপর সপ্তাহব্যাপী কর্মশালা শুরু ৩০ মে © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাষার উপর সপ্তাহব্যাপী কর্মশালার আয়োজন করতে যাচ্ছে ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাংগুয়েজেজ বিভাগ। আগামী ৩০মে কর্মশালার উদ্বোধনী করা হবে। যেখানে একাডেমিক রাইটিং, রিডিং, রিসার্চ ও বুক রিভিউসহ সংশ্লিষ্ট বিষয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে।
 
শনিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইনিস্টিউটের পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মামুন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  গোলাম সাব্বির সাত্তার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। 

কর্মশালায় বিশেষজ্ঞ অতিথি হিসেবে থাকবেন ইউ ল্যাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ফতরুল আলম। 

সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল মামুন বলেন, প্রতিষ্ঠার মাত্র ছয় বছর হলেও অল্প সময়ের মধ্যেই বিভাগটি থেকে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে এই প্রথম কোন কর্মশালা বৃহৎ পরিসরে আযোজিত হতে যাচ্ছে। সাত দিন ব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করবেন৷ তবে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে কর্মশালায় যোগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছি। 

তিনি বলেন, কর্মশালায় অংশ গ্রহণের জন্য এখন পর্যন্ত ২৯ জন শিক্ষক রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। প্রথমে শিক্ষকদের দিয়ে শুরু করলেও পরবর্তীতে শিক্ষার্থীদের নিয়ে এই ধরনের দক্ষতা বৃদ্ধি মূলক কর্মশালা করার পরিকল্পনা আছে বলে জানান পরিচালক।

জানা যায়, আগামী ৩১ মে এই ইনস্টিটিউটের উদ্যোগে ‘বঙ্গবন্ধু ইন প্রিজন: দ্য প্রিজন ডাইরিস’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। যেখানে প্রবন্ধ পাঠ করবেন ইউ ল্যাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ফতরুল আলম। এ কর্মশালা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে৷ 

উল্লেখ্য, ২০১৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাংগুয়েজেজ বিভাগটি যাত্রা শুরু করে। যাত্রার পর থেকে বিভিন্ন ভাষাগত প্রশিক্ষণ বিশেষ করে চাইনিজ, জাপানিজ, ফ্রেন্স, জার্মান ও অন্যন্য সংক্ষিপ্ত কোর্সের আয়োজন করে আসছে। এছাড়া সান্ধ্যকালীন স্কুল কলেজের শিক্ষকদের ইংরেজি দক্ষতা বৃদ্ধির কোর্স সম্পন্ন করে থাকে এ ইনিস্টিউট।

মব করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘স্যার, আমি ঢাবির, দেশের বাড়ি...’ বললাম— আমার কাছে দেশের বা…
  • ০৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের অপেক্ষায় রেখে সন্তানদের জন্য নাস্তা বানালেন নোব…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক…
  • ০৬ অক্টোবর ২০২৬
দেশের ২২ জেলার জন্য সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
‘হাত নেই, পা দিয়ে ধর্মীয় বই ধরা যাবে না’—মাদ্রাসায় ভর্তি না…
  • ০৬ অক্টোবর ২০২৬