জাবি সাংবাদিক সমিতির সভাপতি বেলাল, সম্পাদক আজাদ

২৮ মে ২০২২, ০৪:০২ PM
 সভাপতি (বামে) ও সম্পাদক (ডানে)

সভাপতি (বামে) ও সম্পাদক (ডানে) © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংবাদিক সমিতির নির্বাচন-২০২২ এ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ও দৈনিক আজকের পত্রিকার জাবি সংবাদদাতা বেলাল হোসেন সভাপতি এবং দর্শন বিভাগের শিক্ষার্থী ও ঢাকাপোস্টের আলকামা আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ মে) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান এ ফল ঘোষণা করেন। এ সময় সহকারী নির্বাচন কমিশনার প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন এবং ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনিছা পারভীন উপস্থিত ছিলেন। এর আগে, এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

নতুন কার্যকরী পরিষদে সহসভাপতি পদে মার্কেটিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল (দৈনিক ইত্তেফাক), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের শাহাদাত হোসেন (নিউ এইজ), কোষাধ্যক্ষ পদে বাংলা বিভাগের ৪৭তম ব্যাচের ইমরান হোসাইন (মানবজমিন), দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭তম ব্যাচের ফারুক হোসেন (দেশ রূপান্তর) নির্বাচিত হয়েছেন। 

এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মেহেদি মামুন (দ্যা ডেইলি ক্যাম্পাস), একই ব্যাচের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের আব্দুর রহমান খান সার্জিল (নিউজবাংলা২৪.কম) এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আব্দুল মান্নান (সময় ট্রিবিউন)।

ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬