ঢাকা বিশ্ববিদ্যালয়

আসছে না ছাত্রদল, তবু অবস্থানে ছাত্রলীগ

২৮ মে ২০২২, ১২:৩৫ PM

© সংগৃহীত

ছাত্রদলের নেতাকর্মীদের প্রবেশ ঠেকাতে আজ শনিবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে ছাত্রলীগ৷ ক্যাম্পাসের মধুর ক্যানটিন, টিএসসি, কার্জন হল ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আজ সকাল থেকেই তারা অবস্থান নিয়েছেন৷ ছাত্রদলের নেতা-কর্মীদের ঠেকাতে স্টাম্প, কাঠ ও লাঠিসোঁটা প্রস্তুত রেখেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা৷ চলছে মোটরসাইকেলের ‘শোডাউনও’ যদিও ছাত্রদল আজ ক্যাম্পাসে ঢুকছে না বলে ঢাবি শাখা ছাত্রদলের আহবায়ক আকতার হোসেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের এক বক্তব্যের পর গত রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেন৷ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল৷

সেখানে যাওয়ার পথে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রদলের ওপর হামলা করে ছাত্রলীগ৷ পরে দোয়েল চত্বর ও ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সামনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে৷

সর্বশেষ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এলাকায় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে৷ সুপ্রিম কোর্টের হামলার ঘটনায় আজ শনিবার দেশের সব জেলা ও মহানগর ইউনিটে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে ছাত্রদল৷ এই কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারে, এমন ধারণা থেকে ক্যাম্পাসের পয়েন্টে পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্রলীগ৷ প্রস্তুত রাখা হয়েছে স্টাম্প, কাঠ ও লাঠিসোঁটাও৷ চলছে মোটরসাইকেলের 'শোডাউন'৷ বেলা ১২টার দিকে এই প্রতিহেদন লেখার সময়ও এই চিত্র দেখা গেছে৷

তবে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আকতার হোসেন বলেন, আজ শনিবার ক্যাম্পাসে তাদের কোনো কর্মসূচি নেই৷ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সংগঠনের জেলা ও মহানগর ইউনিটে বিক্ষোভ হচ্ছে৷

ঝালকাঠিতে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
ফুল দিতে এসে ধানমন্ডি থেকে যুবলীগ কর্মী আটক
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ২০২৬
অক্টোবরে একযোগে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর ঘোষণা …
  • ১৫ আগস্ট ২০২৬
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ জনের মৃত্যু : সন্তানের মুখ দেখ…
  • ১৫ আগস্ট ২০২৬
গবেষণায় ‘চৌর্যবৃত্তির’ বিতর্কের মধ্যেই ক্যামব্রিজ বিশ্ববিদ্…
  • ১৫ আগস্ট ২০২৬