ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন সন্ত্রাসী লালন-পালন করা হয়: সাবেক ভিসি

২৮ মে ২০২২, ০৯:০৪ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আর আগের মতো নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল জ্ঞানের আঁতুড়ঘর। শত বছর ধরে এই বিশ্ববিদ্যালয় জ্ঞানের আলো প্রজ্জ্বলিত করে রেখেছিল। সেটি এখন সন্ত্রাসের জায়গা হয়েছে। এখানে সন্ত্রাস লালন-পালন করা হয়। এখানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে ভোটের জন্য।

শুক্রবার (২৭ মে) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস আয়োজিত ‘গণতন্ত্র ও আইনের শাসন প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরীর সময় শামসুন্নাহার হলে ছাত্রীদের ওপর পুলিশের নির্যাতনের ঘটনায় তিনি পদত্যাগ করতে বাধ্য হন। নিজের পদত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, কোন ভিসির সময় পুলিশ ঢুকে নাই? কিন্তু কয়জন ভিসি পদত্যাগ করেছেন? এখন ছাত্রদলের ওপর হামলা হয়েছে। কেউ পদত্যাগ করেছেন?’

ঢাবিতে শিক্ষক নিয়োগের বিষয়ে তিনি আরও বলেন, এখন কারও নিয়োগ হলে তার বাবা, দাদা বিএনপি করত কি না, তা দেখা হয়। এভাবে প্রতিটি ক্ষেত্রে নগ্নভাবে দলীয়করণ করা হয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ধশিক্ষিত গ্র্যাজুয়েট তৈরি করছে। একজন প্রবীণ শিক্ষক হিসেবে এটা হতাশার। সাবেক এই ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে বন্দুক ও বই একসঙ্গে থাকতে পারে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর সম্প্রতি ছাত্রলীগের হামলাকে কেন্দ্র করে কর্তৃপক্ষের করা অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, অজ্ঞাতনামা কেন? আপনারা তো দেখেছেন কার হাতে লাঠি। ছাত্রলীগের গুন্ডাদের হাতে লাঠি, হকিস্টিক, রাম দা ছিল। তাহলে অজ্ঞাতনামা হলো কেন? গ্রেপ্তার করেছেন ছাত্রদলের ছেলেদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা প্রকাশের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার। সঞ্চালনা করেন হুমায়ুন কবির ব্যাপারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম প্রমুখ।

ঝালকাঠিতে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
ফুল দিতে এসে ধানমন্ডি থেকে যুবলীগ কর্মী আটক
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ২০২৬
অক্টোবরে একযোগে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর ঘোষণা …
  • ১৫ আগস্ট ২০২৬
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ জনের মৃত্যু : সন্তানের মুখ দেখ…
  • ১৫ আগস্ট ২০২৬
গবেষণায় ‘চৌর্যবৃত্তির’ বিতর্কের মধ্যেই ক্যামব্রিজ বিশ্ববিদ্…
  • ১৫ আগস্ট ২০২৬