সাংবাদিককে মারধর করে ফোন ছিনতাই

ঢাবিতে ফের ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ

২৬ মে ২০২২, ০১:০৮ PM
ইনসেটে আহত সাংবাদিক আবির

ইনসেটে আহত সাংবাদিক আবির © সংগৃহীত

দুই দিনের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফের সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ১২টার দিকে হাইকোর্ট এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে ছাত্রদল। তখন তাদের ওপর ছাত্রলীগ হামলা করলে শুরু হয় সংঘর্ষ।

সংঘর্ষ চলাকালীন সময়ে এক সাংবাদিকের ওপর হামলা করে মোবাইল ছিনতাই করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আহত ওই সাংবাদিকের নাম আবির আহমেদ। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসের নিজস্ব প্রতিবেদক (মাল্টিমিডিয়া)।

ঘটনাস্থল থেকে আবির সাংবাদিকদের জানান, হাইকোর্ট এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষ চলাকালীন সময়ে তিনি লাইভে ছিলেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মারধর করে তার ফোন ছিনিয়ে নেন।

এর আগে মঙ্গলবার ক্যাম্পাসে এই দুই সংগঠনের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ৩১ জন আহত হয়েছিল।

সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬