বিভাগে প্রথম হলেন সড়ক দুর্ঘটনায় নিহত রাবির সোহাগ

২৬ মে ২০২২, ১২:১৬ PM
সোহাগ

সোহাগ © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের এমবিএ ১ম সেমিস্টারের ফলে প্রথম হয়েছেন সোহাগ মিয়া। সিজিপিএ ৩.৯০ পেয়ে ১ম হয়েছেন সড়ক দুর্ঘটনায় নিহত সোহাগ।

জানা গেছে, গেল বছরের ডিসেম্বরে পরীক্ষা শেষ করে বাড়ি ফিরছিলেন সোহাগ। এ সময় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

সোহাগ রাবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এমবিএ’র শিক্ষার্থী ছিলেন। একই বিভাগের বিবিএ’র ফলেও দ্বিতীয় হয়েছিলেন সোহাগ। তিনি নরসিংদীর সদর উপজেলার বেপারীবাড়ি গ্রামের হাবিবুর রহমান ও নিলুফা বেগম দম্পতির প্রথম সন্তান।

বুধবার (২৫ মে) এই ফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পর বিভাগে উচ্ছ্বাসের পরিবর্তে সহপাঠী স্মরণে অনেকটা আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

বিভাগ সূত্রে জানা যায়, গেল বছরের ৩১ ডিসেম্বর এমবিএ’র পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন সোহাগ। ভোর রাতে সেই বাসটি সিরাজগঞ্জে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে পৌঁছানোর এক পর্যায়ে উল্টে যায়। এ সময় আহত সোহাগকে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় সোহাগসহ আরও তিনজন নিহত হন। আহত হন ১০ জন।

সোহাগের সহপাঠী বেলাল হোসেন বিপ্লব জানান, সোহাগের মর্মান্তিক মৃত্যু আমাদের হৃদয়কে প্রায়ই কাঁপুনি দেয়। সোহাগ অত্যন্ত বিনয়ী ছিল। সকলের নিকটে খুব প্রিয় মুখ ছিল।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো মায়েন উদ্দিন বলেন, ফল প্রকাশের পর কষ্টটা বেড়েই গেলো। সোহাগ দরিদ্র পরিবারের সন্তান ছিল। মানবসৃষ্ট কারণে আমরা তাকে হারালাম। এটা দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য কষ্টদায়ক।

ট্যাগ: রাবি
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার ভবন উদ্বোধন করলেন প্রধা…
  • ১৫ আগস্ট ২০২৬
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার আভাস
  • ১৫ আগস্ট ২০২৬
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হামলার শিকার ববির ৪…
  • ১৫ আগস্ট ২০২৬
দীর্ঘদিন ধরে কানে শোঁ শোঁ বা গুনগুন শব্দ শুনছেন? জেনে নিন ক…
  • ১৫ আগস্ট ২০২৬
দুই ওপেনারকেই ফিরিয়ে দিলেন হাসান
  • ১৫ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫৯, মামলা ৪৪
  • ১৫ আগস্ট ২০২৬