পেয়ারা ভর্তা খাচ্ছিলেন ছাত্রদল নেতা, এমন সময় ছাত্রলীগের হামলা!

২৪ মে ২০২২, ০১:২৩ PM
আহত ছাত্রদল নেতা

আহত ছাত্রদল নেতা © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এম এ তাহের ও সদস্য জাকির রেদোয়ান আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার (২৩ মে) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরের পেছনে ছাত্রদলের দলীয় টেন্টে পেয়ারা ভর্তা খাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ তাহের বলেন, ‘আমরা ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরের পেছনে টেন্টে বসে পেয়ারা ভর্তা খাচ্ছিলাম। এ সময় বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সভাপতি কাবিরুজ্জাম রুহুল, শাকিলসহ আরও ১০-১২ নেতাকর্মী এসে বলে, তোরা নিষিদ্ধ সংগঠন, ক্যাম্পাস কী করিস? এ কথা বলেই আমাদের ওপর হামলা চালায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে আরেক দফা মারধর করে।’

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরোক্ষভাবে হত্যার হুমকি ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মিছিল শেষে তারা ক্লাস করতে যাচ্ছিলেন। এ সময় তাদের দেখামাত্র লাঠিসোটা নিয়ে হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে যুগ্ম আহ্বায়ক এম এ তাহের ও সদস্য জাকির রেদওয়ান আহত হন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

এ বিষয়ে বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সভাপতি কবিরুজ্জামান রুহুল বলেন, ‘আমরা ক্যাম্পাসে অবস্থান করছিলাম। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতা ক্যাম্পাসের পরিবেশ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এজন্য আমরা চেয়েছি যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। সেজন্য আমরা তাদের ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি। তাদের মারধর করা হয়নি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আরেক শিক্ষার্থীর গায়ে হাত তোলার এখতিয়ার রাখে না। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬