ঘটনাস্থল সাভারের নিউমার্কেট

জাবির দুই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেপ্তার দুই বিক্রয়কর্মী

২২ মে ২০২২, ০১:৪৮ PM
সাভার নিউমার্কেট

সাভার নিউমার্কেট © ফাইল ছবি

সাভারের একটি শপিং সেন্টারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে দুই বিক্রয়কর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। রবিবার (২২ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (২১ মে) রাতে ওই দুই ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে সাভারের নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সাভারের রাজাশন এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. শাহীন (২৭) ও দেওগাঁ এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৪)। তারা দুজনই সাভার নিউমার্কেটের ম্যাস্ট্রো নামে একটি কাপড়ের দোকানের বিক্রয়কর্মী।

মামলা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী সাভারের নিউমার্কেটে কেনাকাটা করতে যান। প্রথমে তারা মার্কেটের তৃতীয় তলার ইজি ও মিলান নামে শো-রুমে কাপড় দেখেন। পরে ম্যাস্ট্রো নামে ওই দোকানের সামনে গেলে দুই বিক্রয়কর্মী তাদের কাপড় দেখার আহ্বান জানান। 

এদিকে দোকানের একটি শাটার আগে থেকেই বন্ধ ছিল। ছাত্রীরা দোকানের ভেতরে গেলে অপর শাটার বন্ধ করে দেয় বিক্রয়কর্মীরা। এ সময় ছাত্রীরা চেঁচামেচি করলে তারা মজা করেছে বলে জানায় এবং শাটার খুলে দেয়। পরে মার্কেট কর্তৃপক্ষকে জানিয়ে সাভার থানায় মামলা করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, দুপুরে অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬