প্রধানমন্ত্রীর খালেদা জিয়াকে ‘টুস’ করে ফেলে দিতে চাওয়ায় ছাত্রদলের বিক্ষোভ

২২ মে ২০২২, ০১:৩৬ PM
ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদলের বিক্ষোভ © সংগৃহীত

‘পদ্মা সেতুতে নিয়ে খালেদাকে টুস করে ফেলে দেওয়া উচিত’— প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রোববার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করে ছাত্রদল। এছাড়া সমাবেশে ছাত্রদল সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণের ওপর পুলিশি হামলার প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান ছাত্রদল নেতারা।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আখতার হোসেন, সদস্য সচিব আমানউল্লাহ আমানসহ ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাবি শাখাসহ বিভিন্ন ইউনিটের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে সাইফ মাহমুদ জুয়েল বলেন, ‘অনেকে মনে করেছেন আমরা এই তপ্ত রোদে উত্তপ্ত। শেখ হাসিনা তুমি আমাদের হৃদয়ে আঘাত করেছ। আমাদের আদর্শিক মাকে নিয়ে কটূক্তি করেছ। তাই আমরা উত্তপ্ত। কত রক্ত চাই তোমার? ছাত্রদল রক্ত দিতে প্রস্তুত রয়েছে। কিন্তু আমাদের আবেগ, আমাদের আদর্শিক মা বেগম জিয়াকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করো না।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ওয়ান ইলেভেনে বেগম খালেদা জিয়ার কারণে তুমি দেশে আসতে পেরেছ। সেই বেগম জিয়াকে নিয়ে কটূক্তি করতে তোমার লাগে না। তুমি বিবেক বিবর্জিত একজন মানুষ। শেখ হাসিনা যদি সৎ সাহস থাকে তাহলে জাতীয়তাবাদী দল দরকার নেই, জাতীয়তাবাদী ছাত্রদলকে পারলে রাজনৈতিকভাবে মোকাবিলা করো। কিন্তু তুমি তা পারবে না। কারণ তোমার আচরণ কাপুরুষোচিত আচরণ। তুমি প্রশাসনের শক্তিকে অপব্যবহার করে আওয়ামী লীগের কাজে লাগাচ্ছ।’

ঝালকাঠিতে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
ফুল দিতে এসে ধানমন্ডি থেকে যুবলীগ কর্মী আটক
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ২০২৬
অক্টোবরে একযোগে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর ঘোষণা …
  • ১৫ আগস্ট ২০২৬
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ জনের মৃত্যু : সন্তানের মুখ দেখ…
  • ১৫ আগস্ট ২০২৬
গবেষণায় ‘চৌর্যবৃত্তির’ বিতর্কের মধ্যেই ক্যামব্রিজ বিশ্ববিদ্…
  • ১৫ আগস্ট ২০২৬