জাবিসাস নির্বাচনের নির্বাচন কমিশন গঠন

১৮ মে ২০২২, ১১:৪৫ PM
প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনারবৃন্দরা

প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনারবৃন্দরা © টিডিসি ফটো

স্বাধীন বাংলাদেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক সাংবাদিক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০২২-২০২৩ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচনের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। বুধবার (১৮ মে) জাবিসাস সভাপতি মাহবুব আলমের অনুমতিক্রমে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জাবিসাস কার্যকরী পরিষদ-২০২২ এর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান। 

এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনিছা পারভীন। 

এর আগে গত সোমবার (১৬ মে) অনুষ্ঠিত জাবিসাসের কার্যকরী পরিষদের বার্ষিক সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং বুধবার (১৮ মে) অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬