রাবির সাথে অগ্রণী ব্যাংকের ১'শ কোটি টাকার চুক্তি স্বাক্ষর 

১৮ মে ২০২২, ০৫:৩৯ PM
রাবি ও অগ্রণী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

রাবি ও অগ্রণী ব্যাংকের চুক্তি স্বাক্ষর © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে একশত কোটি টাকার হোলসেল হাউস বিল্ডিং ঋণ চুক্তি করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখা।

বুধবার (১৮ মে) বিশ্ববিদ্যালয় উপাচার্য কনফারেন্স কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক এবং অগ্রণী ব্যাংকের পক্ষে রাবি কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. বজলুর রশিদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

পঞ্চম ধাপের একশ কোটি টাকার এই ঋণ চুক্তির ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ সহজ শর্তে ও স্বল্প সুদে হোলসেল গৃহ নির্মাণ ঋণের সুযোগ পাবে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ২১২৪ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অনুকূলে প্রায় ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে এই ব্যাংক।

সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক অধ্যাপক এম হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক শামিম উদ্দিন আহমেদ, রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এস এম মোস্তফা-ই-কাদের, রাজশাহী সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক মো. লোকমান হাকিম ও মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্-উল-ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক-৩ মো. মনিরুল ইসলাম ও মহাব্যবস্থাপক ক্রেডিট ড. মো. আব্দুল্লাহ আল মামুন 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬