নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে রাবি ছাত্রীর আত্মহত্যা

১০ মে ২০২২, ১১:৩০ PM

© ফাইল ছবি

ময়মনসিংহের গৌরীপুরে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে সাদিয়া আক্তার (২৩) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ মঙ্গলবার (১০ মে) বিকেল ৩টার দিকে উপজেলার মাওহা ইউনিয়নের বিশমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফারুক মিয়ার মেয়ে।

সন্ধ্যা ৭টার দিকে গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল রেজা এ তথ্য নিশ্চিত করে জানান, সাদিয়া সপরিবারে ময়মনসিংহ শহরে বসবাস করেন। ঈদের আগে তারা বাড়িতে আসেন। দুপুরের পরে হঠাৎ তিনি নিজের ঘরের দরজা বন্ধ করে দেন। পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করলেও তিনি দরজা খোলেননি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও বলেন, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরিছি, মাঝে বেশকিছু দিন সাদিয়ার লেখাপড়া বন্ধ ছিল। এ কারণে হয়তো তিনি অবসাদে ভুগছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

মৃতহদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাবিকে হারিয়ে চ্যাম্প…
  • ১৫ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ২০২৬
বদলির জন্য আইডি-পাসওয়ার্ড পেতে শুরু করেছেন শিক্ষকরা
  • ১৫ আগস্ট ২০২৬
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২০
  • ১৫ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন ১৯ আগস্ট পর্…
  • ১৫ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদা…
  • ১৫ আগস্ট ২০২৬