ডিসির আশ্বাসে গভীর রাতে অনশন ভাঙলেন ঢাবির সেই ছাত্র

১০ মে ২০২২, ০৮:৩৫ AM
ডিসির আশ্বাসে অনশন ভাঙলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্র এস এম শাহীন আলম

ডিসির আশ্বাসে অনশন ভাঙলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্র এস এম শাহীন আলম © সংগৃহীত

ঝিনাইদহের জেলা প্রশাসকের (ডিসি) আশ্বাসে অনশন ভাঙলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্র এস এম শাহীন আলম। সোমবার (৯ মে) রাত সাড়ে ১০টার দিকে অনশন ভাঙেন তিনি। এর আগে সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে বসেছিলেন শাহীন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা জানান, চাকরির দাবিতে সোমবার সকাল থেকে আমরণ অনশন শুরু করেন দৃষ্টিপ্রতিবন্ধী শাহিন আলম। গণমাধ্যমে সংবাদটি প্রকাশের পর আমাদের নজরে আসলে বিকেল ৪টায় শাহীন আলমকে ডিসির কার্যালয় নিয়ে যাওয়ার জন্য নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আব্দুল্লাহ আল মামুন শহীদ মিনারে আসেন। 

এ সময় তিনি শাহীনকে ডিসির কার্যালয়ে যাওয়ার অনুরোধ করলে তিনি জানিয়ে দেন, সরকারি চাকরির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না। সেলিম রেজা বলেন, সন্ধ্যায় আমি গেলে আমাকেও একই কথা জানিয়ে দেন। পরে ডিসির আশ্বাসে রাত সাড়ে ১০টার দিকে তিনি অনশন ভাঙেন।

শাহিন আলম বলেন, বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে যেতে বলা হয় আমাকে। আমি তাদের জানিয়ে দেই, চাকরি না পাওয়া পর্যন্ত অনশন চলবে। রাত ১০টার দিকে জেলা প্রশাসক মনিরা বেগম চাকরির ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেন। এ জন্য অনশন আপাতত স্থগিত করা হয়েছে। চাকরি না পেলে ফের অনশনে বসবেন বলে জানান তিনি।

আরো পড়ুন: প্রেমিকের বাসায় বিষপানে অসুস্থ, আইসিইউ থেকে না ফেরার দেশে

প্রসঙ্গত ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলমপুর গ্রামের শাহীন আলম। তিনি পঞ্চম শ্রেণিতে পড়ার সময় দৃষ্টিশক্তি হারান। পরে ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস করেন। এ ছাড়া মাস্টার্স শেষ করার অপেক্ষায় রয়েছেন।

তিনি ২০২০ সালে বিনা পয়সায় দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেন। অনেক শিক্ষার্থীকে কম্পিউটারে পারদর্শীও করে তোলেন তিনি। কিন্তু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও চাকরি হয়নি তার। 

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬