রাবির আবাসিক হল খুলছে কাল

০৭ মে ২০২২, ০৭:৪৭ PM

© টিডিসি ফটো

শবে কদর, মে দিবস ও ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল রবিবার থেকে খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ। এদিন সকাল ১০টা থেকে খুলে দেয়া হবে বিশ্ববিদ্যালয়ের এই হলগুলো। ফলে ৮ দিনের ছুটি শেষে আবারো হলে অবস্থা করতে পারবেন শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত বিজ্ঞাপ্তিতে শবে কদর, মে দিবস ও ঈদুর ফিতর উপলক্ষে গত ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত অফিস ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়। তবে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে ৮মে সকাল ১০টায় খুলছে আবাসিক হলসমূহ। একই দিন থেকে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম।

বিজ্ঞপ্তি অনুসারে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকছে ১২ মে পর্যন্ত। তবে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে ১৫ মে থেকে শুরু হবে একাডেমিক কার্যক্রম। 

উল্লেখ্য, পবিত্র শব-ই-কদর, মে দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্লাসসমূহ ২৪ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত এবং অফিসসমূহ ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করে প্রশাসন।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬