আরডিএ সদস্য হলেন রাবি অধ্যাপক নাসিমা 

০৬ মে ২০২২, ১০:০৮ PM
অধ্যাপক নাসিমা আখতার ও রাবির লোগো

অধ্যাপক নাসিমা আখতার ও রাবির লোগো © ফাইল ফটো

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) -এর বেসরকারি সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক নাসিমা আখতার। আগামী ৩ বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।

সম্প্রতি আরডিএ উপ-সচিব নায়লা আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ এর ৫ (১) (এ)-এর ধারা অনুযায়ী সরকার কর্তৃক ১৬ এপ্রিল ২০২২ হতে ২৫ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত আগামী ৩ (তিন) বছরের জন্য অধ্যাপক নাসিমা আখতারকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের বেসরকারি সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

বিজ্ঞাপ্তিতে উল্লেখিত আরডিএ-এর অন্য দুই জন সদস্য হলেন নগরীর বালিয়াডাঙ্গা এলাকার অধ্যাপক তানবিরুল আলম এবং নগরীর হেতেম খাঁ এলাকার মো. জাহাঙ্গীর আলম হেলাল।

১৯৯৩ সালে অধ্যাপক নাসিমা আখতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৭ সালে অধ্যাপক হিসেবে পদন্নোতি পাওয়ার পর ২০১১ সালে প্রাধ্যক্ষ হন তিনি। ২০১২ সালে তিনি প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচন হন। 

এমনকি ২০১৪ সালে সিনেট সদস্য এবং ২০১৬ সালে রাষ্ট্রপতি কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হন তিনি। এছাড়া বর্তমানে গনিত বিভাগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে রয়েছেন এ অধ্যাপক। 

উল্লেখ্য, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) বাংলাদেশের  গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা। যা রাজশাহীর উন্নয়ন প্রকল্পসমূহের পরিকল্পনা ও বাস্তবায়ন করে থাকে। ১৯৭৬ সালে অক্টোবর মাসে এক অধ্যাদেশের মাধ্যমে পরিকল্পিত ও টেকসই উপায়ে রাজশাহী নগরীর বিকাশ ও উন্নয়ন নিশ্চিত করতে রাজশাহী নগর উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়। 

নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
  • ১৫ আগস্ট ২০২৬
চকরিয়ায় সড়কের পাশে বর্জ্যের স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা
  • ১৫ আগস্ট ২০২৬
বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটেছে শেখ হাসিনার আমলে, অনেকটা ত…
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোয়া
  • ১৫ আগস্ট ২০২৬
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ মুখ
  • ১৫ আগস্ট ২০২৬
কোডিং ও ব্যবসায়িক কাজের জন্য জেমিনির নতুন মডেল উন্মোচন করলো…
  • ১৫ আগস্ট ২০২৬