টিউশনির জমানো টাকায় অজুখানা নির্মাণ করে দিলেন ঢাবি ছাত্র

০১ মে ২০২২, ০৮:০৩ PM
টিউশনির জমানো টাকায় অজুখানা নির্মাণ করে দিলেন ঢাবি ছাত্র

টিউশনির জমানো টাকায় অজুখানা নির্মাণ করে দিলেন ঢাবি ছাত্র © টিডিসি ফটো

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর সলিমাবাদ দক্ষিণ পাড়া জামে মসজিদে অজুখানা ছিল না দীর্ঘদিন ধরে। এতে করে এই মসজিদের মুসল্লিরা অজু করা নিয়ে বেশ সমস্যায় ছিলেন। এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সোলাইমান হোসাইন।

এলাকাবাসীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপ-সম্পাদক সোলাইমান কোচিংয়ে ক্লাস নিয়ে নিজের পড়াশোনার খরচ চালান। সেই আয় থেকে  জমানো অর্থেই নিজ এলাকার মসজিদে অজুখানা নির্মাণ করেছেন। এর আগে মসজিদে লাশ বহনের একটি খাটিয়া দিয়েছেন তিনি।

রমজানের প্রথম থেকে অজুখানা নির্মাণের কাজ শুরু হয়। যা কয়েকদিন আগে শেষ হয়েছে। বর্তমানে সবাই সুন্দরভাবে বসে অজু করতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন মুসল্লিরা।

78079329-08a8-44fa-9ee3-123599a8ff2d সোলাইমান জানান, ভালো কাজ করার সুযোগ সবার ভাগ্যে হয় না। দীর্ঘদিন থেকেই এই মসজিদে অজুখানা ছিল না। আমি আমার কোচিং রেডিয়াস একাডেমিক কেয়ারের জমানো টাকা দিয়ে অজুখানা তৈরি করতে পারায় আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি।

সমাজের বিত্তবানদের এই কাজগুলো করার জন্য আহ্বান জানিয়ে সোলায়মান বলেন, সমাজের এসব সমস্যা সমাধানে আমাদের এগিয়ে আসা উচিত। এতে আমাদের সমাজ বদলে যাবে। সামাজিক সমস্যাবলীর সমাধান হবে।

মুসল্লিরা জানান, এখন থেকে এই মসজিদে অজু করতে আর কষ্ট করতে হবে না। ইতোপূর্বে সোলাইমান এই মসজিদে লাশ বহন করার খাটিয়াও দিয়েছিলেন। যার ফলে আমরা গ্রামের মানুষের অনেক উপকার হয়েছে। খুব ভালো ভাবে অজু করতে পারছি।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬