জাবিতে এবার ভর্তি পরীক্ষা ৫ ইউনিটে

২১ এপ্রিল ২০২২, ১২:৫৬ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

দশ ইউনিটের পরিবর্তে পাঁচ ইউনিটে অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা। আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন।

আবু হাসান বলেন, গতকাল (বুধবার) ভর্তি পরীক্ষা কমিটির সভায় ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, এবার গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মিলে এক ইউনিট, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ মিলে এক ইউনিট, কলা ‍ও মানবিকী অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট মিলে এক ইউনিট, ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলে এক ইউনিট, জীববিজ্ঞান অনুষদসহ মোট পাঁচটি অনুষদে হবে এবারের ভর্তি পরীক্ষা।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশনের তারিখ ১৮ মে থেকে ১৬ জুন এবং ভর্তি পরীক্ষার তারিখ ৩১ জুলাই থেকে ১১ আগস্ট চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরিচালনা কমিটি।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬