টিএসসিতে ছাত্রীদের নামাজ আদায়ে প্রশাসনের বাধা

১২ এপ্রিল ২০২২, ০১:৪৭ PM
টিএসসিতে ছাত্রীদের নামাজে বাধা

টিএসসিতে ছাত্রীদের নামাজে বাধা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসিতে) নামাজ পড়তে ছাত্রীদের বাধা দেয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে সেখানে জোহরের নামাজ আদায় করতে যান ছাত্রীরা। এর আগে, ছেলেদের নামাজের স্থানের এক পাশে পর্দা দিয়ে ছাত্রীরা তাদের জন্য নামাজের স্থান তৈরি করে নেন। পরে টিএসসির পরিচালক সৈয়দ আলী আকবরসহ অন্য কর্মকর্তারা ছাত্রীদের নামাজ পড়তে বাধা দেন। 

তিনি বলেন, টিএসসিতে ছাত্রীদের নামাজ পড়ার বিষয়ে প্রশাসন এখনো অনুমতি দেয়নি।

এসময় পেশাগত দায়িত্ব পালনের সময় দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধির মোবাইল ফোন ও বিশ্ববিদ্যালয় আইডি কার্ড কেড়ে নেন টিএসসির উপদেষ্টা মনোয়ার মোর্শেদ। পরে উপস্থিত অন্য সাংবাদিকদের চাপে ফেরত দেন তিনি।

শিক্ষার্থীদের দাবি, টিএসসিতে ছেলেদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা থাকলেও মেয়েদের জন্য কোনো ব্যবস্থা নেই। অথচ বিভিন্ন কর্মসূচিসহ নানাবিধ কারণে নারী শিক্ষার্থীরাও টিএসসিতে অবস্থান করেন। এছাড়াও রমজান মাসে টিএসসিভিত্তিক সংগঠনসমূহ এবং বিভিন্ন জেলা ছাত্রকল্যাণ সমিতি ইফতার কর্মসূচি দিয়ে থাকে। কিন্তু ইফতারের পরে নামাজের ব্যবস্থা না থাকায় অনেক নারী শিক্ষার্থী এসব কর্মসূচিতে অংশগ্রহণ করা থেকে বঞ্চিত হয়।

প্রশাসন বলছে, কোন প্রকার অনুমতি না নিয়ে এবং কাউকে না জানিয়েই তারা হুট করে এখানে নামাজের জায়গা নির্মাণ করেছে। তাই আমরা এসেছি বিষয়টি দেখতে।

ঘটনাস্থলে টিএসসির উপদেষ্টা ড. শিকদার মনোয়ার মুর্শেদের নেতৃত্বে ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ আলী আকবর, উপ-পরিচালক ফারজানা বাসারসহ কয়েকজন কর্মকর্তা শিক্ষার্থীদের সাথে কথা বলেন। দীর্ঘ দুই ঘণ্টা আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে ১০ দিনের সময় চাওয়া হলে তা দিতে আপত্তি জানায় শিক্ষার্থীরা।

আরও পড়ুন- ঢাবি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

টিএসসির উপদেষ্টা ড. শিকদার মনোয়ার মুর্শেদ বলেন, তারা এখানে নিয়মের বাইরে গিয়ে জায়গা নির্ধারণ করে বসেছে। আমরা তাদেরকে অফিসিয়াল প্রসেসের জন্য ১০ দিনের সময় চেয়েছি। কিন্তু তারা আমাদের কোন কথা শুনছে না। এক্ষেত্রে আমরা এখন এখান থেকে চলে যাবো। তারা এরপর এখানে কি করবে তার দায়-দায়িত্ব আমরা নিতে পারবো না।

সম্প্রতি ছাত্রীদের একটি পক্ষ টিএসসিতে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের জন্যও নামাজের স্থানের দাবি জানিয়ে ভিসির কাছে স্মারকলিপি দেয়। ভিসি ছাত্রীদের জন্য নামাজের স্থানের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাসও দেন। এর কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদিকতা মাথাচাড়া দিয়ে উঠছে অভিযোগ এনে সমাবেশ করে ছাত্রলীগ।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬