রাবিতে কোন ইউনিটে কত আসন

১১ এপ্রিল ২০২২, ০৩:৫০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ইউনিট ভিত্তিক বিষয় ও আবেদন ফি নির্ধারণ হয়েছে। আজ সোমবার (১১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এসব নীতিমালা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবছর ৫৯টি বিভাগ এবং ২টি অনুষদে মোট ৪ হাজার ১৭৩টি আসনে ভর্তির জন্য পরীক্ষা দেবে শিক্ষার্থীরা।

সভার সিদ্ধান্ত অনুসারে, ২০২১-২২ সেশনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথমিক আবেদন ফি পঞ্চান্ন টাকা এবং চূড়ান্ত আবেদন ফি এগারোশত টাকা নির্ধারিত হয়েছে। একজন শিক্ষার্থী তার যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক ইউনিটে প্রাথমিক আবেদন করতে পারবে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত ভর্তিচ্ছু শিক্ষার্থীরাই কেবল এগারোশত টাকা পরিশোধ করে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৪ হাজার ১৭৩টি। এর মধ্যে এ ইউনিটে (মানবিক)- আসন সংখ্যা ২ হাজার ১৯টি। বি ইউনিটে (ব্যবসায় শিক্ষা) আসন সংখ্যা ৫৬০টি ও সি ইউনিটে (বিজ্ঞান) আসন সংখ্যা ১ হাজার ৫৯৪টি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এ (মানবিক), বি (ব্যবসা) এবং সি ( বিজ্ঞান) এ তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছুরা ২৫ মে দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন করতে পারবেন। এই আবেদন চলবে ৯ জুন রাত ১২টা পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা।

আরও পড়ুন- সংক্ষিপ্ত সিলেবাসে রাবিতে ভর্তি পরীক্ষা, থাকছে সেকেন্ড টাইম 

এরপর প্রাথমিক আবেদনের ফল প্রকাশের পর ১৫ জুন দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন উত্তীর্ণরা। ২৮ ‍জুন রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করবেন শিক্ষার্থীরা। চূড়ান্ত আবেদনের ফি ১১০০ টাকা।

সভা সূত্রে আরও জানা যায়, প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি/ সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে বিশেষ কোটাসহ সর্বোচ্চ ৭২ হাজার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে সর্বোচ্চ ১৮ হাজার আবেদনকারীর ভর্তি পরীক্ষা নেয়া হবে।

জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950