টিকা নিতে মারধরের শিকার জাবির ২ ছাত্র, মহাসড়ক অবরোধ

১০ এপ্রিল ২০২২, ০৯:০১ PM
টিকা নিতে মারধরের শিকার জাবির ২ ছাত্র, মহাসড়ক অবরোধ

টিকা নিতে মারধরের শিকার জাবির ২ ছাত্র, মহাসড়ক অবরোধ © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীরা অভিযুক্তদের বিচারের দাবিতে এ অবরোধ করেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ টিকা নেয়ার নির্ধারিত দিন থাকায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান বিশ্ববিদ্যালয়ের দর্শন ৪৪তম ব্যাচের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মাজেদুর রহমান ও একই হলের একই ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী ইমন।

সেখানে তাদের উপস্থিত হতে দেরি হওয়ায় নির্ধারিত সময় শেষ হয় যায়। তবে সময় শেষ হলেও টিকাকেন্দ্রে তারা ছাড়াও আরও ৩-৪ জন ব্যক্তির টিকাগ্রহন বাকি থেকে যায়। এসময় শিক্ষার্থীরা তাদেরকে টিকা প্রদানের অনুরোধ করলে কেন্দ্রে অবস্থানরত রেড ক্রিসেন্ট ভলান্টিয়াররা জাবি শিক্ষার্থী শুনে ‘রূঢ়’ আচরণ করেন। শিক্ষার্থীদের সাথে বাক-বিতণ্ডার এক পর্যায়ে তারা মারধর করা শুরু করেন।

আরও পড়ুন: এনআইডি ছাড়াও করোনা টিকা পাবেন জাবি শিক্ষার্থীরা

এরপর ভুক্তভোগী শিক্ষার্থীরা সাভার মডেল থানায় মামলা করতে গেলে তাদেরকে সরকারি কাজে বাঁধাদানের অভিযোগে পাল্টা মামলার হুমকি দেওয়া হয়। এরপর ভুক্তভোগী শিক্ষার্থীরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ও শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার উপযুক্ত বিচার হবে বলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে বাদী হয়ে মামলা করার দাবি জানায়।

এসময় প্রক্টর ঢাকা জেলা পুলিশ সুপার ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে বলেন মামলা রেকর্ড হবে এবং উপযুক্ত শাস্তি নিশ্চিতে সহযোগিতা করবেন তারা। পরে সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

মামলার ব্যাপারে সাভার মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা খান শাহরিয়ার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখনো মামলা রেকর্ড হয়নি, তবে ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। অবশ্যই মামলা হবে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সায়েম হুদা বলেন, আমরা যেখানে ২৩ লাখ মানুষকে টিকা দিয়েছি, সেখানে এ ধরনের কোন কিছু কাম্য নয়। ইতোমধ্যেই পুরো রেড ক্রিসেন্ট টিমকে প্রত্যাহার করা হয়েছে। আর তারা সরকারি কেউ না হওয়ায় এর বেশি কিছু করা সম্ভব হয়নি। শিক্ষার্থী দুজনের চিকিৎসার সার্বিক খোঁজ খবর রাখছি।

নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
‎১৫ আগস্টে শেখ মুজিবকে নিয়ে পোস্টের জেরে দুই ছাত্রদল নেতার…
  • ১৫ আগস্ট ২০২৬
মাদক ট্যাপেন্টাডলসহ রাবি ছাত্রদল নেতা হাসিব আটক
  • ১৫ আগস্ট ২০২৬
নিশিডাক এবং প্রাচীর থেকে কথা: আল মাহমুদের কবিতায় শেখ মুজিবে…
  • ১৫ আগস্ট ২০২৬