আবদুস সালাম স্মারক বৃত্তি পেলেন ঢাবির ৫ শিক্ষার্থী

০৪ এপ্রিল ২০২২, ০৩:৪০ PM
আবদুস সালাম স্মারক বৃত্তি পেলেন ঢাবির ৫ শিক্ষার্থী

আবদুস সালাম স্মারক বৃত্তি পেলেন ঢাবির ৫ শিক্ষার্থী © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পাদক আবদুস সালাম স্মারক ট্রাস্ট ফান্ড বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থীকে বৃত্তি ও অধ্যাপক শামসুল মজিদ হারুনকে আজীবন সম্মাননা প্রদান করেছে। সোমবার (০৪ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ‌আয়োজিত এক অনুষ্ঠানে এই বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।

বৃত্তিপ্রাপ্তরা হলেন, মো. সোহাগ আলী, স্বপ্না পারভীন, মো. খোকন আলী, জোবায়ের আহম্মেদ ও মো. আব্দুল মালেক। প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। তাদের প্রত্যেকেই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১ তম ব্যাচ (মাস্টার্স)-এর শিক্ষার্থী।

আজীবন সম্মাননাপ্রাপ্ত অধ্যাপক শামসুল মজিদ হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ১৯৭৩ থেকে ২০১২ সাল পর্যন্ত শিক্ষকতা করেন এবং চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ অতিথি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

আরও পড়ুন: স্নাতক পড়ুন অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে, উপবৃত্তি ৩০ লাখ টাকা

‌অনুষ্ঠানে সম্পাদক আবদুস সালাম স্মারক ট্রাস্ট ফান্ড স্মরণিকা প্রকাশ করা হয়। এসময় সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ‘সামাজিক সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক স্মারক বক্তৃতা উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুস সালাম ও এবিএম মূসার স্মৃতিচারণ করে বলেন, ‘যে প্রতিষ্ঠানের সাথে আমরা জড়িত থাকি না কেন, সেই প্রতিষ্ঠানের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাবোধ থাকতে হবে। সেই প্রতিষ্ঠান সংরক্ষণে সকলকে সহযোগিতা করা প্রয়োজন।

তিনি বলেন, নিজের প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ এক ধরনের বিশেষ মূল্যবোধ। এই মানুষগুলো তা-ই করেছেন। তারা যখন যে প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন, সেগুলো সমৃদ্ধকরণে তারা অনন্যসাধারণ ভূমিকা রেখেছেন।

অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে পরিচালিত ‌অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজউদ্দীন আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬
যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬
দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬
পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬