ঢাবিতে বেতন ছাড়াই চাকরি করছেন ২৮ শিক্ষক

২৬ মার্চ ২০২২, ০৯:৪২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো রকম বেতন ছাড়াই চাকরি করছেন ২৮ জন শিক্ষক। আর চুক্তিভিত্তিক শিক্ষকতা করছেন ৫৪২ জন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রকাশিত ৪৭তম বার্ষিক প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়গুলোর ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী এই প্রতিবেদন তৈরি করা হয়েছিল।

প্রতিবেদনের তথ্য বলছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির এক হাজার ৫১৮ জন শিক্ষকের মধ্যে ৫৪২ জনই চুক্তিভিত্তক হিসেবে চাকরি করছেন। এই বিশ্ববিদ্যালয়ের ৩১২ জন শিক্ষক শিক্ষাছুটিতে রয়েছেন। প্রেষণে রয়েছেন ১৭ জন, বেতন ছাড়া চাকরি করছেন ২৮ জন। আর অননুমোদিত ছুটিতে ছিলেন ৪ জন।

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৩ শতাংশ শিক্ষক ছুটিতে

জানা গেছে, দেশের ৪৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছেন ১৫ হাজার ১৯৪ জন। এই শিক্ষকদের মধ্যে ৩ হাজার ৫১১ জন বিভিন্ন ধরনের ছুটিতে রয়েছেন। যা মোট শিক্ষকের ২৩ শতাংশের বেশি। ছুটিতে থাকা শিক্ষকরা পাঁচ ধরনের ছুটিতে ছিলেন। এদের মধ্যে বড় একটি অংশ শিক্ষাছুটিতে রয়েছেন। শিক্ষকদের শিক্ষা ছুটির পরিমান ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে কমেছে। ২০১৯ সালে শিক্ষাছুটিতে ছিলেন ২ হাজার ২৬৪ জন। আর ২০২০ সালে ২ হাজার ৮৮ জন আছেন শিক্ষাছুটিতে।

তথ্যমতে, ২০২০ সালে লিয়েন বা অন্য প্রতিষ্ঠানে চাকরি করেন এমন শিক্ষকের সংখ্যা ৭৬ জন। বিনা বেতনে ছুটিতে ২০৩ জন, ছুটি শেষ হলেও অনুমতি ছাড়াই বিদেশে রয়েছেন ৪৩ জন। খণ্ডকালীন বা চুক্তিভিত্তিক নিয়োগে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন ১২০১ জন।

আরও পড়ুন: যোগদানের দিন থেকেই বেতন কার্যকর চান শিক্ষকরা

শিক্ষকদের এ ধরনের ছুটির বিষয়ে জানতে চাইলে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, প্রয়োজনীয় সংখ্যক জ্ঞান আহরন, আন্তর্জাতিক সেমিনার, উচ্চতর শিক্ষাসহ নানা কারণে শিক্ষকরা ছুটি নিয়ে থাকেন। যেটি স্বাভাবিক। তবে এগুলো সংক্ষিপ্ত ছুটি। পিএইচডি ডিগ্রি অর্জনের ক্ষেত্রে শিক্ষকরা দীর্ঘ ছুটিতে যান। তাদের ক্ষেত্রে অন্য শিক্ষক নিয়োগ দেয়ার বিধান রয়েছে। ফলে শিক্ষক সংকট তৈরির সম্ভাবনা নেই।

ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে সেফটি অফিসার, আবেদন ১০ আগস…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলা-ভাংচুরের ঘটনায় আনুষ্ঠানিক বক্তব্য দিল প্রশাসন, …
  • ০৪ আগস্ট ২০২৬
গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ইরান-গাজা ইস্যুতে সবর স্পেনকে শায়েস্তা করতেই কি সেউতার অভিব…
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০৪ আগস্ট ২০২৬
৬ ইউনিয়ন পরিষদ মেরামত না করেই ৬০ লাখ টাকা উত্তোলন
  • ০৪ আগস্ট ২০২৬