জুনের মধ্যেই সম্পন্ন হবে ঢাবির ভর্তি পরীক্ষা

২১ মার্চ ২০২২, ০৮:০৩ PM
ঢাবি

ঢাবি © ফাইল ফটো

আগামী জুনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে। গতবারের মতো এবারও পাঁচটি ইউনিটের (ক, খ, গ, ঘ এবং চ) অধীনে এই পরীক্ষা নেওয়া হবে। তবে এসব কোন ইউনিটের পরীক্ষার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

আজ সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই সভা হয়। সভায় উপস্থিত একাধিক ডিন ও চেয়ারম্যান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আগামীবার থেকে ৪ ইউনিটে ঢাবি ভর্তি পরীক্ষা, একাডেমিক কাউন্সিলে অনুমোদন

জানতে চাইলে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সামাদ বলেন, এবারও পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে পরীক্ষার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

তিনি আরও বলেন, আশা করছি আগামী জুনের মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে। মেডিকেল ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন বলেন, সভায় ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তারিখ নির্ধারণ না হলেও নীতিমালা আগের বছরের মতই থাকছে। ভর্তি পরীক্ষা নিয়ে আলাদা সভায় সার্বিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এদিকে, আগামী ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে৷ থাকবে না সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট, এর সঙ্গে বদলে যাবে ইউনিটগুলোর নামও৷

গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় হওয়া এসব সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল৷ যদিও সামাজিক বিজ্ঞানের কয়েকজন শিক্ষক সভায় ঘ ইউনিট বাতিলের বিষয়ে আপত্তি জানিয়েছেন৷

ডেঙ্গু কেড়ে নিল পবিপ্রবি শিক্ষার্থী ফজলে রাব্বির প্রাণ, ক্য…
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল পবিপ্রবি শিক্ষার্থী ফজলে রাব্বির প্রাণ, ক্য…
  • ০১ অক্টোবর ২০২৬
সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
  • ০১ অক্টোবর ২০২৬
গোল উৎসবে মেসিবিহীন আর্জেন্টিনার নবযুগের সূচনা
  • ০১ অক্টোবর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬