রাজশাহী বিশ্ববিদ্যালয়

সমালোচনার মুখে ‘আত্মহত্যা’র সেই নোটিশ প্রত্যাহার, দুঃখপ্রকাশ

১৩ মার্চ ২০২২, ০৭:৩৪ PM
রাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল

রাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল © টিডিসি ফটো

আত্মহত্যা বিষয়ক নোটিশ প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল প্রশাসন। রবিবার (১৩ মার্চ) হল প্রাধ্যক্ষ অধ্যাপক শর্মিষ্ঠা রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল কর্তৃক আত্মহত্যার প্রচেষ্টা জনিত কারণে যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছিলো তাতে অনেক শিক্ষার্থীই মানসিকভাবে আহত হয় যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

‘‘প্রকৃতপক্ষে কাউকে আঘাত করার জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়নি। শিক্ষার্থীদের সচেতন করার জন্য এটি করা হয়েছিলো। বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।’’

আরও পড়ুন: আত্মহত্যার চেষ্টা করলেই বাতিল হবে হলের সিট

এতে আরও বলা হয়, কোনো শিক্ষার্থী মনোকষ্ট পেলে বা মানসিকভাবে আহত হয়ে থাকলে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে যে কোনো নেশা জাতীয় দ্রব্য শিক্ষার্থীদের কাছে পাওয়া গেলে হল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। শিক্ষার্থীদের ভবিষ্যত জীবন আরো সুন্দর ও সফল হোক এই প্রত্যাশা করছি।

এর আগে, গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রকাশিত নোটিশে বলা হয়েছে,  কোনো প্রকার ঘুমের ওষুধ, নেশা জাতীয় দ্রব্য কিংবা আত্মহননের প্রচেষ্টা করলে কোনো কৈফিয়ত ছাড়াই তার আবাসিকতা বাতিল করা হবে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬