চবির ‘বি’ ইউনিটে ভর্তির ৫ম মেধাতালিকা প্রকাশ

১২ মার্চ ২০২২, ০৮:৩৬ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ৫ম মেধাতালিকা (সাধারন আসন) এবং ৫ম পর্যায়ের প্রাথমিক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি চবির আইসিটি সেলের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এতে স্বাক্ষর করেছেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএ (সম্মান) প্রথম বর্ষে যে সকল শিক্ষার্থী মেধাক্রম অনুযায়ী ‘বি’ ইউনিটে ও বি১ উপইউনিটে সাধারণে ৫ম পর্যায়ে ও কোটায় ৩ পর্যায়ে বিষয় মনোনয়ন পেয়েছেন তাদেরকে কলা ও মানববিদ্যা অনুষদ কার্যালয়ে উপস্থিত হয়ে আগামী ১৩ মার্চের মধ্যে শিক্ষা সহায়ক ফি ও অনুষদ উন্নয়ন ফিসহ মোট ৩ হাজার ৫০০ টাকা জমা দেয়ার জন্য বলা হলো

আরও পড়ুন: প্রতিদিন চলে গেস্টরুমের নির্যাতন, ভয়ে মুখ খোলেন না ভুক্তভোগীরা

এতে আরও বলা হয়, একটি খামের উপর ভর্তি পরীক্ষার রোল, প্রাপ্ত নম্বর, মেধাক্রম, ভর্তিচ্ছুকের বিষয়ের নাম ও মোবাইল নম্বর লিখে জমা দিতে হবে। খামের সাথে পরীক্ষার্থীর স্বাক্ষরসহ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি-এইচএসসির মূল রেজিষ্ট্রেশন কার্ড, মার্কসীটের মূল কপি, সত্যায়িত ৮ কপি পাসপোর্ট সাইজের ছবি, অভিভাবকের বার্ষিক আয়ের সনদ, এনআইডি অথবা জন্মসনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন

সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬