সিইউডিএস এর ফর্ম জমা নেওয়া শুরু ১৩ মার্চ

০৬ মার্চ ২০২২, ০৯:৪৮ PM
সিইউডিএস এর ফর্ম বিতরণ কার্যক্রম আরম্ভ হয়েছে।

সিইউডিএস এর ফর্ম বিতরণ কার্যক্রম আরম্ভ হয়েছে। © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন- চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) এর '১৭তম সিইউডিএস ডিবেট এন্ড পাবলিক স্পিকিং ওয়ার্কশপ ২০২২' এর ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (৬ মার্চ) থেকে শুরু হয়েছে ফর্ম বিতরণ। আগ্রহীরা আগামি ১৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন।

সিইউডিএস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতর্কে অনুপ্রাণিত করা এবং আদর্শ বিতার্কিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনবরত কাজ করে চলেছে। এছাড়া শিক্ষার্থীদের পেশাদার সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সিইউডিএস অগ্রণী ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় সিইউডিএস এই কর্মশালার আয়োজন করেছে।

আরও পড়ুন: ফুটবল মাঠে দর্শক-সমর্থকদের সংঘর্ষে নিহত ১৭

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট ও বিবিএ ফ্যাকাল্টির বিপরীতে অবস্থিত দুটি বুথে কর্মশালার ফর্ম পাওয়া যাবে।

উল্লেখ্য, সম্পূর্ণ মে মাস জুড়ে বিশ্ববিদ্যালয় ও সমাজের বিভিন্ন বরেণ্য ব্যক্তিত্বদের দ্বারা সাজানো হয়েছে এই কর্মশালা। সিইউডিএস এবার নবীন শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী কর্মশালার আয়োজন করেছে। এতে সিইউডিএসের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চবিসাস।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শ…
  • ০৮ অক্টোবর ২০২৬
রামপাল থানার ওসির মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩ মোটরসাইকেল
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু ১২ অক্টো…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্…
  • ০৮ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬