ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধিদলের রাবি সফর

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৯ PM
ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধিদলের রাবি সফর

ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধিদলের রাবি সফর © টিডিসি ফটো

ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সফর করেছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা উপলক্ষে এ পরিদর্শন করেন তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার প্রতিনিধিদলকে স্বাগত জানান।

প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় শহীদ মিনার ও শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

সেখানে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালামসহ প্রক্টর, ছাত্র উপদেষ্টা, অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, প্রশাসক, রাবি শিক্ষক সমিতির সভাপতিসহ বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মেডিকেলে আবেদন করতে পারছেন না মাদ্রাসা শিক্ষার্থীরা

এছাড়াও প্রতিনিধিদলটি শহীদ ড. জোহার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের সঞ্চালনায় প্রতিনিধিদলের পক্ষে ত্রিপুরা রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী রামপ্রসাদ পাল ও পশ্চিমবঙ্গের সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সত্যম রায় চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক উৎসব আয়োজক ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা এ এইচ এম শামসুল আরেফিন বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ Bangladesh@50 উপহার দেন। এছাড়া প্রতিনিধিদলের পক্ষ থেকে উপাচার্যকে স্মারক উত্তরীয় প্রদান করা হয়।

ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৪ মাসের শিশু রেখে চলে গেলেন …
  • ০৮ অক্টোবর ২০২৬