কাল থেকে চলবে চবির সব শাটল

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৯ AM
চবির শাটল ট্রেন

চবির শাটল ট্রেন © সংগৃহীত

এক মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবগুলো শাটল ট্রেন। আজ সোমবার দুইটি ও আগামীকাল বাকি চারটি শাটল ট্রেন চালু করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম।

মাইলেজ ইস্যুতে গত ২৬ জানুয়ারি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলাচল করা সাত জোড়া ট্রেনের মধ্যে তিন জোড়া শাটল ট্রেন অনির্দিষ্টকালের জন্য না চালানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে ২৬ জানুয়ারি থেকে ১৩১ / ১৩২, ১৩৫ / ১৩৮ ও ১৪১ / ১৪২ নম্বরধারী শাটল ট্রেন বন্ধ রয়েছে। এতে ক্যাম্পাসে আসতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা।

ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, সোমবার শহর থেকে ৩টা ৫০-এর এবং বিশ্ববিদ্যালয় থেকে সাড়ে ৫টার ট্রেন চালু হবে। মঙ্গলবার থেকে বাকি দুই জোড়াও আগের নিয়মে চলবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। ডেমু ট্রেনগুলোর ইঞ্জিন সংস্কারের কাজ চলছে। সেগুলো ঠিক হলে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রুটে ডেমু চলাচল করবে।

এদিকে পূর্ণাঙ্গ শিডিউলে শাটল ট্রেন চালুর দাবিতে গতকাল দুপুরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাস চালু করার সিদ্ধান্ত জানানো হয়।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬