বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৯ PM
ছাত্র অধিকার পরিষদের মশাল মিছিল

ছাত্র অধিকার পরিষদের মশাল মিছিল © সংগৃহীত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে থেকে মশাল মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা৷

মশাল মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।

আরও পড়ুন: ঢাবির এস এম হলের সামনে গাঁজাসহ নারী আটক

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আজকে চট্টগ্রামে আমাদের একটি ইনডোর সভা ছিল। সভা শেষে ফিরে আসার সময় আমাদের নেতৃবৃন্দের ওপর হামলা করা হয়। আমরা এই সরকারের কাছে আমাদের ওপর হামলার আর কোনো বিচার চাই না। আমরা কেবল মনে করিয়ে দিতে চাই, এই যে তারুণ্যের শক্তি এই দেশে একটি রাজনৈতিক আহ্বান জানিয়েছে, মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে, নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে-সেই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমেই আপনাদের এই দানবীয় শক্তির পরাজয়ের মাধ্যমে এসব হামলার জবার দেওয়া হবে।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬