জাবির ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘ক্রিকেট কারনিভাল’

২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৪ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মত ‘প্রলিফিক ক্লাউড ফিফটি বল'স ক্রিকেট কার্নিভাল-২০২২’ আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্রিকেটার ও শিক্ষার্থীরা। আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল নয়টায় রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটির মাঠে জাবির সাবেক ক্রিকেটার ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ টুর্নামেন্ট শুরু হয়।

জানা যায়, টুর্নামেন্টে চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। আগামী ১৮ মার্চ পর্যন্ত প্রতি শুক্র ও শনিবার খেলা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: সমতা নিশ্চিত করতেই ‘সেকেন্ড টাইম’ বাদ দেয়া হয়েছে: ঢাবি ভিসি: 

এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গুলশান দুইয়ের সিক্স সিজনস হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলের সাবেক সহকারী কোচ ও জাবির সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সালাহউদ্দিন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় সানোয়ার হোসেন, সাব্বির খান ও হাসানুজ্জামান ঝড়ু প্রমুখ। ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন…
  • ০৮ অক্টোবর ২০২৬