রাবি ছাত্রলীগের হল সম্মেলন ১৪ মার্চ

২২ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৫ PM
লোগো

লোগো © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হল সম্মেলন আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বিত হল শাখার নির্বাচ আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। 

এ প্রসঙ্গে রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া জানান, আমরা ২০২০ সালে হল সম্মেলন করতে চেয়েছিলাম। এজন্য প্রার্থীদের জীবনবৃত্তান্তও সংগ্রহ করা হয়েছিল্ম তবে অনিবার্য কারণে তখন সেটি সম্ভব হয়নি। এরপর করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। 

তিনি বলেন, অনেকদিন ধরেই আমরা হল সম্মেলনের একটি সুনির্দিষ্ট তারিখ ঠিক করতে চাচ্ছিলাম। তবে তা হচ্ছিল না। অবশেষে রাজশাহীর সিটি মেয়র ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা করে এই তারিখ ঠিক করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে সবশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮টি হলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তবে এর পর আর হল সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি সম্মেলনের উদ্যোগ নেয়া হলেও সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
  • ০৮ অক্টোবর ২০২৬
এবার কুমিল্লায় ধানক্ষেতের পাশে মিলল স্কুলছাত্রীর মরদেহ
  • ০৮ অক্টোবর ২০২৬