শহীদ দিবস উদযাপনে ঢাকা কলেজের নানা কর্মসূচি

২০ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩১ PM
ঢাকা কলেজ শহীদ মিনার

ঢাকা কলেজ শহীদ মিনার © টিডিসি ফটো

মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ যথাযোগ্য মর্যাদায় ঢাকা কলজে উদযাপন করা হবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২। যথাযথ মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে নানা কর্মসূচি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি হিসেবে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে ঢাকা কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবে কলেজ প্রশাসন।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসের কারণে শিখন ঘাটতিতে শিক্ষার্থীরা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ফেরদৌসী আমিন জানান, অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের যথাযথ মর্যাদায় সম্মাননা জানাবে ঢাকা কলেজ পরিবার। সেজন্য ২০ ফেব্রুয়ারি ঢাকা কলেজের শহীদ মিনার চত্বরে রাত ১০টায় ভাষা শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান, ২১ ফেব্রুয়ারি (সােমবার) রাত ১২.০১ মিনিটে কালাে ব্যাজ ধারণ ও শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ, সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বাদ আসর- ভাষা শহীদদের স্মরণে ঢাকা কলেজ জামে মসজিদে দোয়া ও মােনাজাত ও ২৩ ফেব্রুয়ারি (বুধবার) ‘বাংলা শুদ্ধ বানান এবং উচ্চারণ শিক্ষায় করণীয়’ শীর্ষক আলােচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়াও ১৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত একাদশ-দ্বাদশ ও স্নাতক-স্নাতকোত্তর শ্রেণির ছাত্রদের জন্য নির্ধারিত বিষয়ে রচনা প্রতিযােগিতার আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬