ঢাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

‘একটি সিট আমাদের অধিকার, আমরা কেন অবহেলার শিকার’

২০ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৪ PM
ঢাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

ঢাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী © টিডিসি ফটো

‘একটি সিট আমাদের অধিকার, আমরা কেন অবহেলার শিকার’ লেখা প্ল্যাকার্ড হাতে  আজ রোববার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি করছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ক' ও 'ঘ' ইউনিটের ফাঁকা আসনগুলোতে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি নেয়ার দাবি তাদের। অপেক্ষমান শিক্ষার্থীদের দাবি আদায় ব্যতীত তারা ফিরবে না বলে জানিয়েছে।

গত ৬ জানুয়ারি ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর ‘ক’ ও ‘ঘ’ ইউনিটের বিভিন্ন বিভাগ থেকে অনেক শিক্ষার্থী তাদের ভর্তি বাতিল করেছে। পাশাপাশি তারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজগুলো এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এদিকে ডিন অফিসগুলো থেকে জানানো হয়েছে যে, এই দুই ইউনিটে আর কোন ভর্তি কার্যক্রম চলবে না। ফাঁকা সিটগুলো ফাঁকাই থাকবে।

অন্যদিকে ‘খ’ ও ‘গ’ ইউনিটে খালি আসন পূরণ করার জন্য ইতিমধ্যে নোটিশ প্রদান করা হয়েছে। এখন ‘ক’ ও ‘ঘ’ ইউনিটে বিভিন্ন বিভাগে ফাঁকা সিটগুলো পূরণের দাবি শিক্ষার্থীদের। 

এর আগে ১৫ ফেব্রুয়ারি স্মারকলিপি জমা দিয়েছে শিক্ষার্থীরা। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না নেয়ায় তারা আর আশ্বাস নিয়ে ফিরবে না বলে জানিয়েছে।

এক শিক্ষার্থী জানান, গত ৫ ডিসেম্বর ৬০০০ সিরিয়াল পর্যন্ত শিক্ষার্থীদেরকে ডাকা হয়েছে এবং SIF ফর্ম জমা নেয়া হয়েছে এই জন্য যে, ভর্তি কার্যক্রম শেষ হবার পর আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। কিন্তু হঠাৎ করে আসন খালি রাখার সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে। যে কারণে আমরা চরম হতাশা আর সিদ্ধান্তহীনতায় ভুগছি।

মানববন্ধনে অংশগ্রহণকারী সাদিয়া ইসলাম নামের এক শিক্ষার্থী জানান, মেডিকেল, ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ফাঁকা আসন পূরণ করা হচ্ছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন তা হচ্ছে না? তিনি প্রতি বছরের ন্যায় এবারও ফাঁকা আসনগুলো পূরণ করার দাবি জানান।

আরেক শিক্ষার্থী বলেন, ফাঁকা আসন পূরণের দাবি জানালে প্রশাসন বলে যে, ঢাবির কিছু আসন ফাকা থাকলে আমাদের কিছু যায় আসে না। কিন্তু এখানে আমাদের একটা আসনের জন্য ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। কয়েকটা ফাঁকা আসনও আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক প্রয়োজন। তাই ভিসির কাছে অপেক্ষমাণ তালিকা থেকে ফাঁকা সিটগুলোতে আমাদের ভর্তি সুযোগ করে দেয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি।

 

ইতিহাস গড়তে ৫৭ রান দরকার বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
বর্ষাকে বিদায় জানিয়ে এল শরৎকাল
  • ১৬ আগস্ট ২০২৬
বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি
  • ১৬ আগস্ট ২০২৬
তাসকিনের আঘাত সামলে গ্রিনের সেঞ্চুরি, অপেক্ষা বাড়ছে বাংলাদে…
  • ১৬ আগস্ট ২০২৬
মেসির দুঃখগাথা যেন শেষ হচ্ছেই না
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়লেন মিরাজ
  • ১৬ আগস্ট ২০২৬