জাবিতে ‘সেকেন্ড টাইম’ থাকছে কিনা জানা যাবে বৃহস্পতিবার

২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৭ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

২০২১-২২ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকবে কিনা সেটি নির্ধারণে আগামী বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বৈঠকে বসতে পারে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। বৈঠকে কোন সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে সেই সিদ্ধান্তও নেয়া হবে।

জানা গেছে, সম্প্রতি সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা ও দ্বিতীয়বার সুযোগ রাখা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে চিঠি পাঠানো হয়। ওই চিঠির বিষয়টি জাবির একাডেমিক কাউন্সিলের সভায় ‘এজেন্ডা’ হিসেবে রাখা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে জাবির ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকবে কিনা সেটি একাডেমিক কাউন্সিলের সভায় ঠিক করা হবে। আগামী বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। এরপর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষার সিলেবাস চূড়ান্ত করল বুয়েটের একাডেমিক কাউন্সিল

এর আগে গত ১৯ জানুয়ারি দ্বিতীয়বার ও সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির পক্ষ থেকে সব সরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিঠি পাঠানো হয়। চিঠিতে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষর করেন।

ওই চিঠিতে বলা হয়েছে, ‘‘শিক্ষামন্ত্রী মহোদয় ইউজিসির সাথে সাম্প্রতিক এক সভায় এইচএসসি ২০২১ পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষা এবং স্নাতক পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগদান প্রসংগে বিশ্ববিদ্যালয়ের মতামত দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার জানার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন৷ এ সংক্রান্ত বিষয়ে আপনার বিশ্ববিদ্যালয়ের মতামত জানানোর অনুরোধ করছি।’’

মহেশখালীকে স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলা হবে: ডা. শফি…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন কবে, জানাল মাউশি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: তারেক রহমান
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আওয়ামী লীগ নেতাকর্মীদের আড়াই লাখ আসামীর ৫৭ হাজার গ্রেপ্তার,…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ইন্টার্নশিপ সনদ পেলেন বাকৃবির ৫৯তম ভেটেরিনারি ব্যাচের ১৯২ শ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরির এমপিও নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬