‘শামসুদ্দিন-আয়েশা’ মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার পেলেন অধ্যাপক শাহেদুর রশিদ

১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৬ PM
অধ্যাপক শাহেদুর রশিদ

অধ্যাপক শাহেদুর রশিদ © সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষকদের মধ্যে সর্বাধিক সংখ্যক প্রকাশনার জন্য ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শাহেদুর রশিদকে ‘আবু জাফর শামসুদ্দিন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’ পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিনের ছেলে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দারা শামসুদ্দিনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন: ৪৪তম বিসিএসে আবেদনের সময় বাড়ল, বিজ্ঞপ্তি দিয়ে জানাল পিএসসি

এ বিষয়ে অধ্যাপক দারা শামসুদ্দিন বলেন, আমরা ট্রাস্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু, লাইব্রেরী, স্বাস্থ্য ও সাংবাদিকতা নিয়ে যারা কাজ করছেন তাদের প্রণোদনা দিয়ে থাকি। বিষয়গুলো সাধারণত কলা ও মানবিকী এবং সামাজ বিজ্ঞান অনুষদের সাথে সম্পর্কিত। তাই বিশেষভাবে এখানে প্রণোদনা দেওয়া হচ্ছে ।

প্রতিবছর সমাজবিজ্ঞান, কলা ও মানবিক অনুষদে পালাক্রমে এই সম্মাননা দেয়া হবে। সর্বোচ্চ প্রকাশনা ও মানের ওপরে এই মূল্যায়ন করা হবে। এ সম্মাননা নিঃসন্দেহে সকল শিক্ষককে গবেষণার কাজে অনুপ্রাণিত করবে।

অধ্যাপক ড. শাহেদুর রশিদ বলেন, এই সম্মাননা শুধু আমার নয় বরং সকল শিক্ষকের। ভবিষ্যতে সকল গবেষণার ক্ষেত্রে এই সম্মাননা আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

আরও পড়ুন: কর্ণাটকে ফের হিজাব খুলে ছাত্রীদের স্কুলে ঢুকতে বাধ্য করা হচ্ছে

সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আকবার হোসেন বলেন, পুরস্কারের অর্থমূল্য এখানে ব্যাপার নয়, সম্মাননাটাই মূখ্য। আশা করি এই পুরস্কার সামনের দিনে আমাদের শিক্ষকদের গবেষণাগুলো অনলাইনে আপলোড করতে উৎসাহিত হবেন।

অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক ও ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের প্রখ্যাত ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে জিআইএস-এ এমএ ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০০৫ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় জার্নালে এবং বিভিন্ন মাধ্যমে তার ১৫৬ টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

 

রাবি ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ কর্তৃপক্ষের, কে…
  • ১৬ আগস্ট ২০২৬
‎কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
পারেনি শ্রীলঙ্কা, ৩১ বছরের অপেক্ষায় পাকিস্তান, সেই নজিরই গড়…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন ‘শিক্ষক পুল’ গড়বে জাতীয় বিশ্ববি…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু আজ, করবেন যেভ…
  • ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল-অলি আহমদের মনোনয়নপত্র বৈধ…
  • ১৬ আগস্ট ২০২৬