উপাচার্যের সঙ্গে রাবি রিপোর্টার্স ইউনিটির সাক্ষাৎ

১০ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৮ PM
উপাচার্যের সঙ্গে রাবি রিপোর্টার্স ইউনিটির সাক্ষাৎ

উপাচার্যের সঙ্গে রাবি রিপোর্টার্স ইউনিটির সাক্ষাৎ © সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রাবি রিপোর্টার্স ইউনিটির (রুরু) নবগঠিত কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় উপাচার্যের কনফারেন্স কক্ষে ক্যাম্পাসে ক্রিয়াশীল এই সাংবাদিক সংগঠনটির সভাপতি রাশেদ শুভ্র ও সাধারণ সম্পাদক ওয়াসিফ রিয়াদের নেতৃত্বে সংগঠনটির সদস্যরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন: শীর্ষ ১০ এশীয় তরুণ উদ্যোক্তার তালিকায় বুয়েটিয়ান রাইসুল

সাক্ষাৎকালে রুরু’র সদস্যদের উদ্দেশ্যে উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি, সার্বিক পরিস্থিতি, যেকোন সমস্যা ও উন্নয়নের চিত্র তুলে ধরবে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা। তারা বস্তুনিষ্ঠভাবে বিশ্ববিদ্যালয়ের সকল খবরাখবর তুলে ধরবে ও মতামত জানাবে। আমরা সকলের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে কাজ করছি।

উপাচার্য আরও বলেন, আমি শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই। ক্যাম্পাসে একজন শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার রোল মডেল হিসেবে তৈরি করতে চাই। আমরা এজন্য বেশকিছু পরিকল্পনাও হাতে নিয়েছি। আশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা পেলে এই পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা সম্ভব হবে।

আরও পড়ুন: নিয়োগ নিয়ে হট্টগোল, পাবিপ্রবির উপাচার্য অবরুদ্ধ

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির উপদেষ্টা আরাফাত রহমান, সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ ও খুর্শিদ রাজীব, বর্তমান সহ-সভাপতি আশিক ইসলাম ও মুজাহিদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ পরাণ, কোষাধ্যক্ষ আসিফ আহম্মেদ দিগন্ত, সাংগঠনিক সম্পাদক তানভীর অর্ণব, দফতর সম্পাদক ফুয়াদ পাবলো, প্রচার ও প্রকাশনা সম্পাদক লাবু হক, উপ-প্রচার ও প্রকাশন সম্পাদক মারুফ হাসান মিলু, পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক শেখ ফাহিম আহমেদ, অভ্যর্থনা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মারজিয়া আকতারসহ সংগঠনের অন্যান্য সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

‎কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
পারেনি শ্রীলঙ্কা, ৩১ বছরের অপেক্ষায় পাকিস্তান, সেই নজিরই গড়…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন ‘শিক্ষক পুল’ গড়বে জাতীয় বিশ্ববি…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু আজ, করবেন যেভ…
  • ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল-অলি আহমদের মনোনয়নপত্র বৈধ…
  • ১৬ আগস্ট ২০২৬
বিএএসের ফেলো হলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ম…
  • ১৬ আগস্ট ২০২৬