নিয়োগ নিয়ে হট্টগোল, পাবিপ্রবির উপাচার্য অবরুদ্ধ

১০ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৩ PM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ছবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) উপাচার্য এম রোস্তম আলীর ভাতিজিসহ শতাধিক বিতর্কিত নিয়োগ নিয়ে হট্টগোল হওয়ায় রিজেন্ট বোর্ড সভা বাতিল করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে ভিসিকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। পূর্ব নির্ধারিত এ সভায় শতাধিক নিয়োগ, আপগ্রেডেশন ও শিক্ষকদের এমফিল পিএইচডি অনুমোদন এর কথা ছিল।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রিজেন্ট বোর্ড সদস্যরা উপাচার্যের অপকর্মের বিষয়টি উত্থাপন করলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। কথা-কাটাকাটির একপর্যায়ে হট্টগোল শুরু হলে সভা বাতিল ঘোষণা করেন।

আরও পড়ুন: আল্লাহর নাম নিলেই আমার সাহস বেড়ে যায়: মুসকান

রিজেন্ট বোর্ড সদস্য ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু বলেন, অনিয়ম করে ভিসি সাহেব তার নিকট আত্মীয়কে (ভাতিজি) নিজে নিয়োগ বোর্ডের সভাপতি থেকে নিয়োগ দেন। বিষয়টি আইনগতভাবে বৈধ নয়। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। নিয়োগ প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে সভা বাতিল ঘোষণা করেন।

এদিকে, উপাচার্যের মেয়াদকালে সর্বশেষ রিজেন্ট বোর্ড সভা বাতিল হওয়ায় শতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর আপগ্রেডেশন এমফিল, পিএইচডি অনুমোদন আটকে যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন ভুক্তভোগীরা। তারা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রেখেছেন। জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত ভিসিকে কার্যালয় ছাড়তে দেবেন না বলে বিক্ষুব্ধরা জানিয়েছেন।

এ বিষয়ে জানতে উপাচার্য এম রোস্তম আলীর নাম্বারে একাধিকবার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬
বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী…
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬