ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল

০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ AM
পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা

পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা © সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ে রদবদল করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এই রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটির অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ক্রাইম অ্যান্ড অপারেশন্সের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ ওসমান গণিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) পদে পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনার স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬