জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে আটকে দিল পুলিশ

০৯ অক্টোবর ২০২৬, ০১:১০ AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসান © টিডিসি সম্পাদিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিদেশ যাওয়ার অনুমতি না থাকায় তাকে যেতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন মাহদী হাসান।

গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে জ্যামাইকার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল তার। ইতিহাদ এয়ারওয়েজের রাত ৯টা ৩৫ মিনিটের ফ্লাইটে তার যাত্রার কথা থাকলেও পুলিশের ছাড়পত্র না পাওয়ায় শেষ পর্যন্ত তিনি ফ্লাইটটিতে উঠতে পারেননি।

বিমানবন্দরে আটকে দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাহদী হাসান বলেন, ‘আজ আমার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। রাত ৯টা ৩৫ মিনিটে ফ্লাইটটি ছেড়ে গেছে।’

মাহদীর দাবি, তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। এরপরও তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি। দেশের বাইরে যেতে হলে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ পুলিশ দিয়েছে বলেও জানান তিনি।

পরে বিমানবন্দর এলাকা ছেড়ে চলে যান মাহদী হাসান।

তবে তাকে বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage